ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গায় নিহত ৫২ বন্দি
৩০ জুলাই ২০১৯, ০১:০৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম
বিদেশ ডেস্ক:
প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ভয়াবহ দাঙ্গায় ব্রাজিলের একটি কারাগারে ৫২ বন্দি নিহত হয়েছে। সোমবার (২৯ জুলাই)ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের আলতামিরা কারাগারে সকাল সাতটার দিকে এ দাঙ্গা শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন এ খবর জানিয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় কারাগারের অভ্যন্তরে অন্তত ১৬ জনের মাথাকাটা লাশ পাওয়া গেছে। এদিকে সংঘর্ষের এক পর্যায়ে কয়েদিরা কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এতে অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।
ব্রাজিলের আলতামিরা কারাগার ২০০ বন্দি থাকার উপযোগী হলেও সেখানে রাখা হয়েছে ধারণক্ষমতার চেয়ে বেশি ৩১১ জন বন্দিকে।
ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাজিলের কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় প্রায় ১৫০ বন্দি নিহত হয়েছিল।
এছাড়া গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনের ৪০ জন দাঙ্গায় নিহত হয়েছিল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা