সুদানে স্বর্ণ খনি ধসে নিহত ৩১, নিখোঁজ ৮ জন
২৯ ডিসেম্বর ২০২১, ০৪:৪১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সুদানে অপরিণত একটি স্বর্ণ খনি ধসে পড়ায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৮ জন। একজন সরকারি কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
সুদানের পশ্চিম কর্দোফানে অবস্থিত রাষ্ট্র পরিচালিত খনিজ সম্পদ কোম্পানির প্রধান খালেদ ধাহওয়া বলেন, খার্তুমের প্রায় ৫শ’ কিলোমিটার পশ্চিমের শহর নুহুদের কাছের স্বর্ণ খনিতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি এএফপি’কে বলেন, সেখানে ‘খনি ধসে পড়ার কারণে ৩১ জন সাধারণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।’ এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।
কোম্পানির আরেক কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে একই খনিতে দুর্ঘটনায় চারজন প্রাণ হারান। তিনি বলেন, ওই সময় কর্তৃপক্ষ খনিটি বন্ধ করে দেয় এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। তবে দু’মাস আগে নিরাপত্তা কর্মীরা সেখান থেকে চলে যায়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা