নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে ৪৫ কৃষক নিহত
২২ ডিসেম্বর ২০২১, ০৫:৪৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার কেন্দ্রীয় নাসারাওয়া রাজ্যে কৃষক ও পশুপালকদের মধ্যে সহিংসতায় ৪৫ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারির কার্যালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ৪৫ জন কৃষক নিহত হয়েছেন। এতে আরো ডজন খানেক আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এমন ঘটনায় বুহারি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাছাড়া যারা এ বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও বিচারের সম্মুখীন করা হবে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সশস্ত্র ফুলানি পশুপালকরা টিভ জাতি গোষ্ঠীর গ্রামবাসীদের ওপর হামলা চালালে সহিংসতা শুরু হয়। রোববার পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল।
নাসারাওয়া রাজ্য পুলিশের মুখপাত্র রামহান নানসেল বলেন, শান্তি ফিরিয়ে আনতে ও অপরাধীদের গ্রেফতার করতে সামরিক ও পুলিশ বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ঘটনায় আটজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে টিভ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পিটার আহেম্বা বলেন, মৃতের সংখ্যা অনেক বেশি।
পিটার বলেন, আমরা লাফিয়া, ওবি ও আওয়ে জেলার ১২টি গ্রাম থেকে ২০টিরও বেশি মরদেহ উদ্ধার করেছি। যেখানে প্রায় ৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, নাইজেরিয়ায়, পশুপালক ও কৃষকদের মধ্যে বিভিন্ন ইস্যুতে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি