মালয়েশিয়ায় আরও ৮৮ বাংলাদেশি গ্রেফতার
৩০ জুন ২০২১, ০৮:৫৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ফের ৮৮ বাংলাদেশিসহ ২২৯ বিদেশি শ্রমিক গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৩০ জুন) দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল দাযামি দাউদ এক বিবৃতিতে বলেছেন, কারখানাটি কেবল চলমান বিধিনিষেধ আদেশই লঙ্ঘন করেনি বরং তারা অনিবন্ধিত বিদেশি কর্মীদের ব্যবহার করে আইন ভঙ্গ করেছে বলেও সত্যতা পাওয়া গেছে।
তিনি বলেন, অভিযানের সময় ৯৯ জন ভারতীয় নাগরিক, ৮৮ বাংলাদেশি, ৩৩ জন পাকিস্তানি, তিন ইন্দোনেশিয়ান, একজন নেপালি ও পাঁচ জন মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে না পারায় কারখানাটিকে পুলিশ কর্তৃক ১০ হাজার এবং শ্রম বিভাগ কর্তৃক ২০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।
মালয়েশিয়ান পুলিশ, শ্রম বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং জাতীয় নিবন্ধকরণ বিভাগের (জেপিএন) ৯০ জন ইমিগ্রেশন অফিসার এবং ৩৫ জন প্রয়োগকারী কর্মকর্তা নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এর আগে গত ৬, ২১ ও ২৯ জুন অভিবাসন বিভাগের তিনটি অভিযানে ৭০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে ১৮২ জন বাংলাদেশিও রয়েছেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা