সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠীর গাড়ি বোমা হামলায় নিহত ৩০
২৮ জুন ২০২১, ০৮:২৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত গালমুদুগে রাজ্যর একটি শহরে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার দেশটির আধা-স্বায়ত্তশাসিত গ্যালমুডাগ প্রদেশে গাড়ি বোমা হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।
গালমুদুগ থেকে সোমালিয়া সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আওয়াল জানান, গালমুদুগের উইসিল শহরে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালাতে গাড়ি বোমা ব্যবহার করেছে বিদ্রোহীরা, এর পরপরই তাদের সঙ্গে সরকারি বাহিনী ও স্থানীয় সশস্ত্র ব্যক্তিদের লড়াই শুরু হয়।
তিনি বলেন, ঘাঁটিতে হামলায় আল-শাবাবের সদস্যরা দুটি গাড়ি বোমা ব্যবহার করেছে। পরে এই জঙ্গিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ হয়। লড়াইয়ে ১৭ সৈন্য ও ১৩ বেসামরিকসহ মোট ৩০ জন নিহত হয়েছেন বলে আওয়াল জানিয়েছেন।
এদিকে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব নিজেদের পরিচালিত রেডিও আল-আনদালুসে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। তাদের ভাষ্যমতে এই বন্দুকযুদ্ধে সোমালিয়ার সরকারি বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত ও আরো অন্তত ৪০ জন আহত হয়েছে।
সোমালিয়ায় ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় জঙ্গিগোষ্ঠী শাবাব। সোমালিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে দেশটিতে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি এই জঙ্গিগোষ্ঠীটি। সূত্র : রয়টার্স, মিডলইস্ট মনিটর
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা