সৌদিতে ঈদুল ফিতর হবে ১৩ মে বৃহস্পতিবার
১১ মে ২০২১, ০৯:৫৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
এ বছর পবিত্র মাহে রমজানের রোজা ৩০টি হবে বলে জানিয়েছেন সৌদি আরব কাউন্সিলের সিনিয়র স্কলার ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া। সে অনুযায়ী দেশটিতে বুধবার ৩০ রোজা হবে। আর বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এই হিসাব অনুযায়ী ১৩ মে সৌদি আরবে ঈদুল ফিতর পালন করা হবে।
এবারই প্রথম সৌদি আরব জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে ঈদ পালন করছে। এর আগে এতকাল সৌদি জ্যোতির্বিদ্যা নয় বরং চোখের সামনে চাঁদ দেখা না দেখার উপর ভিত্তি করে ঈদের দিনের তারিখ ঘোষণা করত। আজ মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল ম্যানিয়া বলেন, রমজান ১৩ এপ্রিল শুরু হয়েছে, এটি বুধবার ১২ মে পর্যন্ত চলবে। রোজা ৩০টি হবে। এর কারণ মঙ্গলবার ৯টা ৫৯ মিনিটে শাওয়াল (চাঁদের) জন্মরাত এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যায়, এর ১৩ মিনিট আগে ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যায়। এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব।
এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাতটায় এ বৈঠক হবে। আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্র: গালফ নিউজ।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা