মিসরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০
১৪ এপ্রিল ২০২১, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিসরের দক্ষিণাঞ্চলীয় একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার দেশটির আসিউত শহরে এ দুর্ঘটনা ঘটে।
আসিউতের গভর্নর এসাম সাদ এক বিবৃতিতে জানিয়েছেন, বাসটি কায়রো থেকে রওয়ানা দিয়েছিল। পথিমধ্যে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের ওপর হঠাৎ উল্টে যায় সেটি। এসময় দ্রুতগতির ট্রাকটি বাসে ধাক্কা দেয়। সংঘর্ষে বাস-ট্রাক দুটোতেই আগুন ধরে যায়।
গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুড়ে যাওয়া বাসের মধ্যে হতাহতদের খুঁজছেন উদ্ধারকারীরা।
আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ৩৬টি বাস অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
মিসরে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ মারা যান। দেশটিতে সড়কের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়া নিয়ে সমালোচনা হয় প্রচুর।
গত মার্চেই দেশটির গিজা এলাকায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছিলেন। ওই মাসেই তাহতা এলাকার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং ২০০ জন আহত হন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা