বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২৭ লাখ
১৮ মার্চ ২০২১, ১০:৪৩ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ২৭ লাখ ছুঁয়েছে। সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রতিদিন লাখ লাখ মানুষ। এই অদৃশ্য ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৮৮৬ জন। মারা গেছেন ২৬ লাখ ৯২ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়েছেন ৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৫০১ জন।
প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৯৪ হাজার ৭৯৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৪৩১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।
ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২৫০ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান চলছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা