কুয়েতে ‘অশ্লীল নাচ’ করা ৪ বাংলাদেশি গ্রেফতার
০৫ মার্চ ২০২১, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের দিনারকে ব্যঙ্গ করে ‘অশ্লীল নাচে’র ভিডিও পোস্ট দেয়া সেই চার প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করলেও গ্রেফতারদের পরিচয় জানাননি।
স্থানীয় দৈনিক আল-রাইকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, কুয়েতের আইনে ওই ৪ বাংলাদেশি মুক্তি পেলেও বাংলাদেশ দূতাবাস তাদের কুয়েত থেকে দেশে চলে যেতে বাধ্য করবে। তাদের অপ্রত্যাশিত ও নিন্দনীয় কর্মকাণ্ডের ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্বিপক্ষীয় সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
কুয়েতি দিনার নিয়ে ‘অশ্লীল নাচে’র ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার বাংলাদেশির সন্ধান চায়। বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে ওই চার বাংলাদেশির বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ আনা হয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা