বাংলাদেশ পাচ্ছে অক্সফোর্ডের সোয়া এক কোটি ভ্যাকসিন
০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ এবার কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড থেকে করোনা ভাইরাসের ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ ভ্যাকসিন পেতে যাচ্ছে। আগামী পাঁচ মাসে অর্থাৎ জুন পর্যন্ত সময়ে এ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, চলতি ফেব্রুয়ারির শেষের দিকে এ ভ্যাকসিন আসা শুরু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশে ভ্যাকসিন বণ্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। এতে বলা হয়েছে, জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পেতে যাচ্ছে। এছাড়া, ভারতকে ৯ কোটি ৭২ লাখ, পাকিস্তানকে ১ কোটি ৭২ লাখ, নাইজেরিয়াকে ১ কোটি ৬ লাখ, ইন্দোনেশিয়াকে ১ কোটি ৩৭ লাখ ও ব্রাজিলকে ১ কোটি ৬ লাখসহ বিভিন্ন দেশকে বিভিন্ন পরিমাণে ভ্যাকসিন দেবে কোভ্যাক্স।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হল কোভ্যাক্স, যা বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে গঠিত হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা