বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে
২২ জানুয়ারি ২০২১, ০১:১৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে।
আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০ কোটির কাছাকাছি।
বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে শীতকাল চলার ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
হাসপাতালে এমন চাপ আগে কখনো দেখেনি যুক্তরাষ্ট্র। অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে ব্রাজিলে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে লাখের মতো মানুষের মৃত্যু হচ্ছে।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় ২১ লাখ ৩৪১ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮০ লাখ ৮৫ হাজার মানুষ। এর মধ্যে সুস্থের সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত দুই কোটি ৫২ লাখের কাছাকাছি। এখন পর্যন্ত মৃত ছাড়িয়েছে ৪ লাখ ২০ হাজার।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮৭ লাখের মতো। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা এক লাখ ৫৩ হাজারের বেশি। দেশটিতে শনাক্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে।
মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৪৬ হাজারের বেশি। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে শনাক্ত ১৭ লাখ ছাড়িয়ে গেছে।
এরপর যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৯৪ হাজার ৫৮০ জন। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন হয়েছে। আর মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৯৬৬ জনে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি