গত ২২ দিনের মধ্যে বিশ্বজুড়ে করোনার সবচেয়ে কম সংক্রমণ
১৯ জানুয়ারি ২০২১, ০২:৪৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
গত ২২ দিনের মধ্যে করোনাভাইরাসের (কভিড-১৯) সবচেয়ে কম দৈনিক সংক্রমণ দেখেছে বিশ্ববাসী। এছাড়া ১৫ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।
ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৭৪ হাজার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর ৪ লাখ ৩৮ হাজার ১১৭ জন আক্রান্ত হন যা ছিল দুই মাসের বেশি সময়ের মধ্যে কম।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ৯ হাজার ১৬৭ জন যা গত ১৫ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৩ জানুয়ারি ৭ হাজার ৭৫৬ জন মারা যান।
করোনার মোট বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৬০ লাখ ৯ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২০ লাখ ৪৯ হাজার ৩১১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৮৬ লাখ ২৯ হাজারের বেশি।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দুটিই কিছুটা কমেছে। দেশটিতে নতুন করে প্রায় ১ লাখ ৪২ হাজার জন সংক্রমিত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৪২২ জন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি