মালয়েশিয়ায় ৮ মাসের জরুরি অবস্থা জারি
১২ জানুয়ারি ২০২১, ০৮:০০ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনা মোকাবেলায় মঙ্গলবার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহ। আগামী ১ আগস্ট পর্যন্ত এ নির্দেশ জারি থাকবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর প্রেক্ষাপটে এ জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মালয়েশিয়ার রাজ প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আল সুলতান আবদুল্লাহ আহমদ শাহ মতামত দেন যে দেশের অবস্থা সংকটপূর্ণ হওয়ায় জরুরি অবস্থা জারি প্রয়োজন। এর আগে গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন রাজার সঙ্গে সাক্ষাত করে জরুরি অবস্থা জারির অনুরোধ জানান রাজা। আগামী ১আগস্ট পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে। তবে সংক্রামণ পরিস্থিতির উন্নতি হলে তা প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে এ ঘোষণার একদিন আগে গতকাল দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন করোনা মোকাবেলায় কিছু কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। এসবের মধ্যে জনগণের ঘরে অবস্থান করা এবং জরুরি ছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা জরুরি বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও করোনা রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম বলে সতর্ক করেন তিনি। (সূত্র: হিন্দুস্তান টাইমস্)
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি