বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত প্রায় ৯ কোটি, সুস্থ হয়েছেন ৫ কোটি
০৯ জানুয়ারি ২০২১, ০১:৩৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বেজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইতোমধ্যে মারা গেছেন ১৯ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় নয় কোটি। এছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি মানুষ। শনিবার (৯ জানুয়ারি) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৪৯৫ জন এবং মারা গিয়েছে ১৯ লাখ ১২ হাজার ৮০৭ জন। এছাড়া, সুস্থ হয়েছে ৪ কোটি ৯৩ লাখ ৯২ হাজার ৯৮০ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮৪৪ জন এবং মারা গিয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৭৬৯ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮০ লাখ ১৩ হাজার ৭০৮ জন, মারা গিয়েছে ২ লাখ এক হাজার ৪৬০ জন এবং সুস্থ হয়েছে ৭১ লাখ ৩৬ হাজার ৮১৭ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছে ১ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪১৭ জন, মারা গিয়েছে এক লাখ ৫০ হাজার ৫৭০ জন এবং সুস্থ হয়েছে ১ কোটি ৩৭ হাজার ৩৯৮ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৬৯ জন মারা গিয়েছে। আক্রান্ত হয়েছে ১৫ লাখ সাত হাজার ৯৩১ জন। এছাড়া, সুস্থ হয়েছে ১১ লাখ ৩৪ হাজার ৮৭৭ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৫৬২ জন, মারা গিয়েছে চার হাজার ৭৮৯ জন এবং সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৪৩ জন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন। মারা গেছেন ৭ হাজার ৭৩৪ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি