করোনার চেয়ে ভয়ংকর হতে পারে ক্ষুধার মহামারী: ডব্লিউএফপি
১১ ডিসেম্বর ২০২০, ০৩:৫৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে দিয়ে বলেছে করোনার চেয়ে ভয়ংকর হতে পারে ক্ষুধার মহামারী।
করোনাভাইরাসের কারণে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনলাইনে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ডব্লিউএফপি নির্বাহী পরিচালক ডেভিড বেসলে এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, অনেক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ক্ষুধার বিস্তার এবং বৈশ্বিক মহামারির কারণে বিশ্বের ২৭০ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।
রোমে ডব্লিউএফপি সদরদপ্তর থেকে তার বক্তব্য সম্প্রচারকালে মুখের মাস্ক সরিয়ে ফেলে তিনি বলেন, তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণে ব্যর্থ হলে ক্ষুধার মহামারী দেখা দেবে, যা কভিড-১৯ এর চেয়ে মারাত্মক হবে।
জাতিসংঘের অধীনে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বৃহত্তম এই মানবিক সংস্থা (ডব্লিউএফপি) দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করছে, কোটি কোটি লোকের খাদ্য সরবরাহ করছে। ২০১৯ সালে সংস্থাটি ৯ কোটি ৭০ লাখ লোকের জন্য খাদ্য সরবরাহ করেছে।
নোবেল কমিটির চেয়ারম্যান ব্রিট রেইস এন্ডারসন গত ৯ অক্টোবর পুরস্কার ঘোষণাকালে বলেন, যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার রোধে প্রচেষ্টার জন্য ডব্লিউএফপি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।
কভিড-১৯ মহামারির কারণে নোবেল কমিটির কর্মকর্তা অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা এবং জাঁকজমকপূর্ণভাবে পুরস্কার প্রদানের আনুষ্ঠানিক আয়োজন বাতিল করে অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা