শীতের শুরুতে বিশ্বে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা
৩০ নভেম্বর ২০২০, ০১:০১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
শীতের শুরুতেই বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৬ কোটি ৩০ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ।
গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯৯ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজারের বেশি মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ১৬০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৬৫ হাজার ৪৮ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৩৭৫ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৭২ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৩২ হাজার ৭৫ জন এবং মারা গেছে ১ লাখ ৩৭ হাজার ১৭৭ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৪৮ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২২ লাখ ৬৯ হাজার ৩১৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৫২৭ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ১৮ হাজার ৪৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ৫২ হাজার ৩২৫ জন।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৯ জনের। আর ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি