সিরিয়ায় বোমা বিস্ফোরণ: যুক্তরাষ্ট্রের ৪ সেনার মৃত্যু
০৯ নভেম্বর ২০২০, ০২:০৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ বোমা বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের অন্তত ৪ সেনা নিহত হয়েছে। হাসাকা-দেইর আয-যোর মহাসড়কের পাশে মারকাজে গ্রামের কাছে পেতে রাখা বোমা বিস্ফোরণে মার্কিন সেনাদের একটি গাড়ি উড়ে গেলে ওই চার সেনা নিহত হয়।
মার্কিন সেনারা তাদের দখলীকৃত আল-সাদ্দাদি এবং আল-ওমর ঘাঁটির মধ্যকার অঞ্চলে টহল দেয়ার সময় এই হত্যাকাণ্ডের শিকার হয়। বিস্ফোরণের পরপরই মার্কিন সেনারা ওই এলাকা ঘিরে রাখে এবং সেখানে জঙ্গিবিমান ওড়াউড়ি করতে থাকে।
আবার কোনও কোনও খবরে বলা হচ্ছে- উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র কয়েকটি দেশ জোটবদ্ধ হয়ে দায়েশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বলে দাবি করে আসছে। কিন্তু এই পর্যন্ত মার্কিন জোটের হামলায় দায়েশের বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বরং অনেক সময় দায়েশের শীর্ষ নেতাদেরকে নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছে মার্কিন হেলিকপ্টার।
এছাড়া, শুরু থেকেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আমেরিকা অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে। (সূত্র: পার্সটুডে)
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি