ভারতের গুজরাটে করোনা হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু
০৬ আগস্ট ২০২০, ১০:৫৬ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের গুজরাটে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ রোগীর মৃত্যু হয়েছে। তিন নারীসহ ৮ নিহতের সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আহমেদাবাদের নাভরাংপুর এলাকার শ্রেই হাসপাতালে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৮টি ফায়ার ইঞ্জিন ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়।
জানা গেছে, মোট ৪০ জন করোনা রোগীকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমদাবাদের সহকারি পুলিশ কমিশনার এল বি জালা জানিয়েছেন, রাতে যে আগুন লেগেছিল, তা এখন নিয়ন্ত্রণে। মোট আটজন রোগী মারা গেছেন। প্রচুর রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহগুলি পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।''
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি টুইট করে বলেছেন, ''আমদাবাদের ঘটনায় আমি শোকার্ত। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আমি মুখ্যমন্ত্রী ও মেয়রের সঙ্গে কথা বলেছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকম সাহায্য করছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা