ওমানে প্রাইভেটকার চাপায় ৪ বাংলাদেশি নিহত
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। গাড়ির চালক ছিলেন ওমানি এক নারী। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আদম হাসপাতালের মর্গে নিয়ে যায়। আহত ব্যক্তিকে নেজুয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় রাজধানী মাস্কাট থেকে ৩০০ কিলোমিটার দূরে আদম নামক এলাকায় প্রাইভেটকার চাপায় এ হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মুসলেম আলীর ছেলে লিয়াকত আলী (৩৫), শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী (৩৩) ও কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজারের টিলালাইন এলাকার আলম আহমেদ (৩৫)। বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত অপর এক বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া আহত ব্যক্তি চট্টগ্রামের রাউজানের বলে জানা গেছে।
দূতাবাস সূত্র জানায়, কাজ শেষে একটি বাইপাস সড়ক ধরে একসঙ্গে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে আদম আল বুসাঈদি নামক স্থানে পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। দূতাবাসের সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সোমবার সকালে ঘটনাস্থলে যায়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা