আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে ৫১ জন নিহত
২৬ জানুয়ারি ২০২০, ০৯:১৩ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়ে অন্তত ৫১ ‘জঙ্গি’কে হত্যা করেছে। তাদের অভিযানে আহত হয়েছে অন্তত ১৩ জন। এ ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। রবিবার (২৬ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির ৯টি প্রদেশে ১৩টি স্থল অভিযান এবং ১২টি অভিযান আকাশ পথে চালানো হয়। তবে কোন কোন প্রদেশগুলোতে এই হামলা চালানো হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানান, এই হামলাতে কমপক্ষে ৩ জন নারী এবং ৪ জন শিশু নিহত হয়েছে। এই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা তদন্তের জন্য সরকার একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে, তালেবান বলেছে যে তারা গত সপ্তাহে বিক্ষিপ্ত হামলার পরে সাপ্তাহিক ছুটির দিনেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আরো দুটি হামলা চালিয়েছে। উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরের নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে হামলা চালায় শনিবার রাতে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি আরো জানান, ওই হামলার ঘটনায় ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরো ৩ জন। একটি পৃথক বিবৃতিতে তালেবান জানায়, তাদের যোদ্ধারা বালখ প্রদেশে আফগান বাহিনীর একটি টহল দলকে আক্রমণ করেছিল। এতে তাদের ৮ জন নিহত হন।
বিভাগ : বিশ্ব
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার