করোনাভাইরাস: পাদ্রীর কথায় ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু
২৬ মার্চ ২০২০, ০৮:৩৭ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে প্রাণে বাঁচতে একজন খ্রিস্টান পাদ্রীর উপদেশ অনুযায়ী ডেটল খেয়ে ৫৯ ভক্ত প্রাণ হারিয়েছেন। নাইরোবি থেকে প্রকাশিত দৈনিক কেনিয়া টুডে বুধবার (২৫ মার্চ) এ খবর দিয়েছে।
ওই খবরে বলা হয়, ফাদার ‘রুফুস ফালা’ সম্প্রতি করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য তার ভক্তদের ডেটল খেতে দিয়েছিলেন। গির্জার মধ্যে তিনি নিজেই ভক্তদের এই জীবাণুনাশক পান করান। এ ঘটনায় ডেটল পানকারী ৫৯ জনের মৃত্যু হয় এবং আরো চারজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, ওই ফাদারের অনুসারীরা মনে করেছিল ডেটল পান করলে তারা বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হবেন না।
এ সম্পর্কে ফাদার ‘রুফুস ফালা’ দাবি করেছেন, তিনি জানতেন ডেটল খাওয়া মারাত্মক ক্ষতির কারণ। কিন্তু সৃষ্টিকর্তা (গড) তাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি নিজে সবার আগে ডেটল খেয়েছেন বলেও দাবি করেন ফাদার রুফুস ফালা। তবে তিনি কি পরিমাণ খেয়ে বেঁচে আছেন এবং তার ভক্তরা কতখানি খাওয়ার কারণে মারা গেছেন তা জানা যায়নি।
আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে এরইমধ্যে ৪০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ