গ্রেপ্তার হতে পারেন বিরাট কোহলি ও অভিনেত্রী তামান্না
০২ আগস্ট ২০২০, ১২:১৭ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
অনলাইন জুয়া খেলার সাইটের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় গ্রেপ্তার হতে পারেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাদের গ্রেপ্তারের দাবি করে মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন চেন্নাইয়ের এক আইনজীবী।
অভিযোগ প্রমাণিত হলে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন কোহলি ও তামান্না। বিষয়টি এতদূর গড়াতো না, যদি অনলাইন গ্যাম্বলিংয়ে সর্বশান্ত হয়ে আত্মহত্যা না করতো। এ ঘটনার পরপরই পিটিশন দায়ের করেন ওই আইনজীবী।
এ ছাড়া অনলাইন জুয়ার নিষেধাজ্ঞা চেয়েও একটি পিটিশন দায়ের করেন ওই আইনজীবী। লিখিত অভিযোগে তিনি বলেন, তরুণদের একটি বড় অংশ জুয়ায় মজে সর্বশান্ত হচ্ছে। অনেকেই চড়া সুদে টাকা ধার করে জুয়া খেলছেন এবং হারার পর ধার শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সম্প্রতি তামিলনাড়ুতে আত্মহত্যার হার ভয়ংকরভাবে বেড়েছে বলেও পিটিশনে উল্লেখ করা হয়।
পিটিশনে আরও বলা হয়, অনলাইন জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে তরুণদেরকে এই ধ্বংসের পথে যেতে উৎসাহিত করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী তামান্না ভাট। তাই তাদের দুজনেরও গ্রেপ্তার দাবি করা হলো।
আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ