এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিব আল হাসানের পদত্যাগ
৩০ অক্টোবর ২০১৯, ১২:০৯ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ এএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসান পদত্যাগ করেছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে। আইসিসির দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার পরপর এই সিদ্ধান্ত নেন সাকিব।
২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সঙ্গে যুক্ত হয়েছিলেন সাকিব। এরপর সিডনি ও বেঙ্গালুরুতে এই কমিটির দুটি সভায় অংশ নিয়েছেন তিনি। ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি কাজ করে। এতে আছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। বছরে সাধারণত দুটি সভা করে এই কমিটি। আগামী মার্চে শ্রীলঙ্কায় কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং সাকিবের পদত্যাগের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই কমিটি থেকে সাকিবকে হারানো সত্যি দুঃখজনক। গেল কয়েক বছর ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিবের অনন্য অবদান ছিল। আমরা তাঁর পদত্যাগকে সমর্থন করি। মনে করি, এটিই সঠিক সিদ্ধান্ত ছিল।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল মঙ্গলবার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর মাঝে থাকছে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে এ শাস্তি দিয়েছে আইসিসি। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক অবশ্য এর দায় মেনে নিয়েছেন। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে তথ্য না জানানোয় এ শাস্তি পেয়েছেন সাকিব। ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে এই স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ