স্টার স্পোর্টসে টাইগারদের ব্যঙ্গ করে বিজ্ঞাপন
১৮ অক্টোবর ২০১৯, ০৭:৫৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর নয়াদিল্লিতে গড়াবে দু'দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে টাইগারদের নিয়ে ব্যঙ্গ করে বিজ্ঞাপন তৈরি করল স্টার স্পোর্টস।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ক্রীড়া ভিত্তিক এই টিভি চ্যানেলটি। এর আগে একটি প্রমো ভিডিও প্রকাশ করে তারা। তাতে বাংলাদেশকে ব্যঙ্গ করা হয়েছে।
ব্যঙ্গাত্মক এ বিজ্ঞাপনের মডেল হিসেবে আছেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।
টি-টোয়েন্টিতে কখনই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মূলত সেটিকে থিম করে এ প্রমোটি বানিয়েছে স্টার স্পোর্টস। আর এই ভিডিওতে শেবাগকে বলতে শোনা গেছে, এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়, তা হলে যে কি করবে কে জানে?
এছাড়া, টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এই ভিডিও প্রমো পোস্ট করে স্টার স্পোর্টস। যেখানে ক্যাপশনে তারা লিখেছে, জনস্বার্থে জারি করা বীরেন্দ্র শেবাগের বার্তা- পেটিএম টি২০ ট্রফি #INDvBAN-এ হারা যাবে না!
টি-২০ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারত কি অপরাজেয় তকমা ধরে রাখতে পারবে? উত্তর জানতে চোখ রাখুন, ৩ নভেম্বর, সন্ধ্যা ৬টা থেকে স্টার স্পোর্টস ও হটস্টারে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ