প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণপত্র
১৭ অক্টোবর ২০১৯, ০৭:১৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস ডেস্ক:
বাংলা ভাষাভাষী হওয়ায় বাংলাদেশ আর ভারতের কলকাতার মানুষদের মধ্যে আলাদা একটা টান বিদ্যমান। ক্রিকেটের ‘দাদা’ খ্যাত সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বেশি খুশি বাংলাদেশের ভক্ত-সমর্থকরাও। কেননা বাঙালি সৌরভ বাংলাদেশের ক্রিকেটকে ভালো বুঝবেন, সেটিই স্বাভাবিক।
একদিকে বিসিসিআইয়ের দায়িত্ব হাতে নিচ্ছেন সৌরভ। অন্যদিকে ভারতের কলকাতায় ঐতিহাসিক ইডেন গার্ডেনে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই টেস্টটি ঘিরে আলাদা উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।
এবার শোনা গেল আরও চমকপ্রদ এক খবর। ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক এই টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। কলকাতার জনপ্রিয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ ছেপেছে এমন খবর।
আগামী ২২ নভেম্বর শুরু হবে ইডেন টেস্ট। ‘আনন্দবাজার’ জানিয়েছে, সেই টেস্টকে উৎসবের আমেজে রাঙিয়ে দিতে চান নতুন বোর্ড প্রেসিডেন্ট। তাই শেখ হাসিনার কাছে তিনি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে এখনও কোনো উত্তর না দিলেও দ্রুতই সেটা দেয়া হবে বলে মনে করছে কলকাতার পত্রিকাটি।
আগ্রহ তৈরি হয়েছে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দুজনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে?
এ নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ার কারণ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে সৌরভ নয়াদিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। যার পর জল্পনা শুরু হয়েছে, তিনি নাকি আগামী দিনে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌরভ।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ