পাকিস্তানে নারী ক্রিকেট দলের সফর; সবুজ সংকেতের অপেক্ষায় বিসিবি
১৫ অক্টোবর ২০১৯, ১০:৪৪ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস ডেস্ক:
বাংলাদেশ নারী ক্রিকেট দলের আগামী ২৩ অক্টোবর দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা। সালমা-রুমানাদের পাঠাতে ক্রিকেট বোর্ড পুরোপুরি প্রস্তুত। তবে বিসিবি এখনও বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পায়নি।
দুবাইয়ে আইসিসির বোর্ড সভা শেষে ঢাকায় ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানে আমাদের একটি নিরাপত্তা পর্যবেক্ষণ দল যাবে। সেই দলের রিপোর্টের ওপরেই নির্ভর করছে সফরের ভাগ্য। এমনিতে দল পাঠাতে আমাদের অসুবিধা নেই। আমরা পুরোপুরি প্রস্তুত। তবে সবার আগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কাছ থেকে নিরাপত্তা ছাড়পত্র দরকার।’
পর্যবেক্ষণ দলের পাকিস্তান সফরের তারিখ অবশ্য জানাতে পারেননি তিনি, আমি যতটা জানি কিছুটা দেরি হবে। নিরাপত্তা নিয়ে রিপোর্টের পরই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। নিরাপত্তাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছি আমরা।’
তবে নারী ক্রিকেটাররা গেলেও কোচিং স্টাফের কোনও বিদেশি সদস্য যাচ্ছেন না পাকিস্তানে। ভারতীয় কোচ অঞ্জু জেইন অনেক আগেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানে যেতে পারবেন না তিনি। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ দীপু রায় চৌধুরী।
সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। খবরটা শুনে খুব খুশি বিসিবি সভাপতি, এটা খুবই ভালো খবর। সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি হলে আমাদের জন্য খুবই ভালো হবে। তার সঙ্গে আমাদের অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ