সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠতে ভারতের বিপক্ষে ড্রই যথেষ্ট ছিল বাংলাদেশ দলের। ভারতের সঙ্গে ড্র করে সেই সমীকরণ মিলিয়ে নিয়েছে কোচ পিটার টার্নারের দল। নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে আসা বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে সবার আগে সেরা চারে উঠল। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা ভারতকে জমাট রক্ষণ দিয়ে আটকে রাখে টার্নারের শিষ্যরা। প্রতিআক্রমণ নির্ভর খেলা বাংলাদেশ ৩৪তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল। কিন্তু বাঁ দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো ক্রসে টোকা দেওয়ার কাজটুকু করতে পারেননি মারাজ হোসেন। ৬৯তম মিনিটে রাহাদ মিয়ার লম্বা থ্রো ইনে ডি-বক্সের মধ্যে থেকে আমির হোসেন বাপ্পীর হেড দারুণ ক্ষিপ্রতায় ফেরান ভারত গোলরক্ষক।
সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতার দুই দলের আগের দুই দেখায় ২০১৫ সালে সেমি-ফাইনালে টাইব্রেকারে জিতেছিল ভারত। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ছিল বাংলাদেশ।
দলের পারফরম্যান্সে খুশি কোচ টার্নার আলাদাভাবে প্রশংসা করেছেন ডিফেন্ডার ও মিডফিল্ডারদের। তিনি বলেন, ভারতের বিপক্ষে আমরা পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছি। আমরা সেমি-ফাইনালে উঠেছি। রক্ষণভাগের খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। কোনো কিছু তাদের ভেদ করে যেতে পারেনি। মিডফিল্ডাররাও দারুণ দৌড়েছে, তারা সবাই আজ দুর্দান্ত ছিল। তবে আমাদের পা মাটিতে রাখতে হবে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ