বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল: বিমানবাহিনীকে পরাজিত করে নৌবাহিনী চ্যাম্পিয়ন
১৫ অক্টোবর ২০২০, ০৮:১১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
স্পোর্টস ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৯০-৪৪ পয়েন্টে বাংলাদেশ বিমানবাহিনীকে পরাজিত করেছে। প্রথমার্ধে বাংলাদেশ নৌবাহিনী ৪৬-১৭ পয়েন্টে এগিয়েছিল। নৌবাহিনীর সজিব ৩৯ ও মিঠুন ১৩ এবং বিমানবাহিনীর তানভীর ও শিশির ১৩ পয়েন্ট করে স্কোর করেন।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
নৌবাহিনী দল : মিজানুর রহমান, মিঠুন, সামসুজ্জামান, আমির হোসেন, মেহেদী হাসান, অলিভার মার্সী, মাসুদ রানা, টুটুল বিশ্বাস, জামিল আহমেদ, আলী হোসেন, আরিফ হোসেন বাপ্পি ও শাহানুর রহমান সজিব ।
বিমান বাহিনী দল : নয়ন মাহমুদ, মারুফ হোসেন, নাইমুর রহমান, মেহেদী, মামুনুর রহমান, খায়রুল বাশার, শরীফ, সামসুল আলম, তানভীর প্রাধান, সজিব কুমার দাস, জুবায়ের ও স্বাধীন খান।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ