পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব খেলাধুলা স্থগিত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
০৪ এপ্রিল ২০২০, ০৮:৪২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ এএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব খেলাধুলা আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শনিবার (৪ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।
গত ৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।
এদিকে গত ১৬ মার্চ সচিবালয়ের সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠককালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত সব প্রকার খেলাধুলা স্থগিতের ঘোষণা দেন।
এছাড়াও করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করতে পারবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা মহানগরীসহ দেশে মোট ৮০টি বিভাগীয় ও জেলা স্টেডিয়াম এবং উপজেলা পর্যায়ে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে। এছাড়াও দেশে ২২টি জিমনেসিয়াম, ৭টি ইনডোর স্টেডিয়াম এবং ৫ টি মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ