টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ এএম
স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের জুলাইয়ে জাপানের টোকিওতে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসর। এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তখন বিওএর দুই শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণের বিষয়টি অবহিত করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিওএর দুই শীর্ষ কর্মকর্তার সভা ছিল আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ গেমস নিয়ে। সভা শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন, আইওসির আয়োজক কমিটির আমন্ত্রণ এটা। প্রধানমন্ত্রী অলিম্পিক গেমসে যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন। এটা একটা রাষ্ট্রীয় সফর। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।
বাংলাদেশ গেমস নিয়ে আলোচনা প্রসঙ্গে সৈয়দ শাহেদ রেজা বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ গেমস আয়োজনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। গত ডিসেম্বরের এসএ গেমসের সাফল্যেও তিনি বিওএকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে যেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারি সেই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এবারের বাংলাদেশ গেমসের জন্য সরকারের কাছে ৩৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট দিয়েছে বিওএ। তবে সেই বাজেট অনুমোদন না হলেও নিজস্ব অর্থায়নে অনুশীলন চালাতে চায় বিওএ।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ