নরসিংদীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন
০২ জানুয়ারি ২০২৩, ০৩:২৯ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস শুরু হয়েছে। সোমবার সকালে মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে যুব গেমস এর উদ্বোধন করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়ার সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে এই গেমসের উদ্বোধন করেন। সোমবার ২ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত জেলা পর্যায়ের এই যুব গেমসে নরসিংদী জেলার রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর, পলাশ ও সদর উপজেলা থেকে এথলেটিক্স, ব্যাডমিন্টন, কারাতে সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনে ১০০ মিটার স্প্রিন্ট তরুণ ইভেন্টে শিবপুর উপজেলার ইয়াছিন ১ম এবং মনোহরদী উপজেলার মোকছেদ রায়হান অপু ২য় স্থান অর্জন করে। ১০০ মিটার স্প্রিট তরুণী ইভেন্টে পলাশ উপজেলার সাবিনা আক্তার রুবি ১ম স্থান এবং রায়পুরা উপজেলার জোনাকী ২য় স্থান অর্জন করে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি জোসনা আফরোজ, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম ভূইয়া, জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু প্রমূখ।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ