মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
২৪ ডিসেম্বর ২০২১, ০৬:৩৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম
স্পোর্টস ডেস্ক:
মালদ্বীপকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার মালদ্বীপকে ৩-০ সেটে হারান নাইম-সোহানরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছিল আলি পোর আরোজির দল।
দারুণ নৈপুণ্য দেখিয়ে ২৫-১৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেটে মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্বাগতিকদের কাছে হেরে যায় ২৯-১৯ পয়েন্টে।
তৃতীয় সেটে অবশ্যই ভালোই লড়াই করেছে মালদ্বীপ। এক পর্যায়ে ১৯-১৯ সমতা থাকার পর বাংলাদেশ এগিয়ে যায় ২১-১৯ ব্যবধানে। নাইম হোসেন, সোহান শেখ ও সাঈদ আল জাবিরের সফল অ্যাটাকে শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধানে জয় পায় স্বাগতিক দল।
অন্যদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে আরও একবার হেরেছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে তারা। এর আগে উদ্বোধনী ম্যাচে তারা কিরগিজস্তানের কাছেও একই ব্যবধানে হেরেছিল।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ