করোনায় আক্রান্ত বিশ্বের অন্যতম ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো
১৪ অক্টোবর ২০২০, ০২:১৫ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে আক্রান্ত হলেন তিনি। পর্তুগালের ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে। এদিকে করোনার কবলে পড়ায় নেশন্স লিগে বুধবার (১৪ অক্টোবর) সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো।
তবে করোনাক্রান্ত হলেও ৩৫ বছর বয়সী রোনালদোর শারীরিক অবস্থা ভালো আছে। নিজ ব্যবস্থাপনায় বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। এদিকে পর্তুগালের ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, সে ভালো আছে। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
প্রসঙ্গত, গত সোমবার (১২ অক্টোবর) ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলেছে পর্তুগাল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ভ্রমণ করায় ওই ম্যাচের পর সব ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাঁচবারের ব্যাল ডি’অর জয়ী রোনালদোর করোনা পজিটিভ হয়। এদিকে রোনালদো ছাড়াও এর আগে বহু ফুটবলারের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ