বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন নিজেই জেলা ফুটবল সচল করার দায়িত্ব নিলেন
১১ অক্টোবর ২০২০, ০৮:১০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
জেলার ফুটবল সচল করার দায়িত্ব নিজেই নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। রোববার (১১ অক্টোবর) বিকেলে বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাফুফে সভাপতি নিজে। এর আগে তার হাতে ছিল ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব।
প্রথম সভা শেষে কাজী মো. সালাউদ্দিন মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, আমি জেলা ফুটবলের দায়িত্ব নিলাম। আমি শুনি জেলায় লিগ হয় না অনেক দিন। নিজেই ওটা দেখবো, যাতে ওই গ্যাপটা পূরণ করতে কারো ওপর ভরসা করতে না হয়।
প্রথম সভায় ২০ জনের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন। অসুস্থ্য থাকায় প্রথম সভায় উপস্থিত ছিলেন না সদস্য হারুনুর রশীদ ও মাহিউদ্দিন আহমেদ সেলিম। সভা শেষে কাজী মো. সালাউদ্দিন বলেছেন, আমাদের খুবই ভালো সভা হয়েছে। সবার মধ্যে আন্তরিকতা ছিল। সবাই ফুটবলে কাজ করতে এসেছে। নতুন-পুরাতন সবাই কাজের জন্য প্রস্তুত। আমরা কিছু কমিটির চেয়ারম্যান ঠিক করে দিয়েছি। কারণ, আমাদের খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে।
সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে এবারও প্রফেশনাল লিগ কমিটি এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান পদেও পুরনো মুখ কাজী নাবিল আহমেদ, মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং স্কুল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া। এর আগে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী মো. সালাউদ্দিন। এবার সেই দায়িত্ব দেয়া হয়েছে বাফুফেতে প্রথম সহসভাপতি নির্বাচিত হওয়া আতাউর রহমান ভুঁইয়া মানিককে।
রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, গত বছর ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন হারুনুর রশীদ। এবার তাকে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান করে লিগ কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে আরেক নতুন সহসভাপতি ইমরুল হাসানকে। লিগ্যাল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, বিচ ফুটবল অ্যান্ড ফুটসাল কমিটি, এথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটি আজমল হোসেন কিউসি, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আখতার হোসেন খান, ডিসিপ্লিনারি কমিটি মেজবাহ উদ্দিন, আপীল কমিটি আবদুল মুয়ীদ চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ