ফুটবলে এশিয়ার সেরা ৫টি গোলের একটি আবাহনীর জীবনের
১৭ জুলাই ২০২০, ১২:৩০ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
স্পোর্টস ডেস্ক:
ফুটবল মাঠে স্ট্রাইকাররা গোলের জন্য ওঁত পেতে থাকেন। অনেক স্ট্রাইকারকে বলা হয় সুযোগ সন্ধানি। ঝোঁপ বুঝে কোপ মেরে দলকে গোল উপহার দেয়াই কাজ স্ট্রাইকারদের। ফুটবল ম্যাচে বিভিন্ন ধরনের দর্শনীয় গোল দেখা যায়। কখনো দুরপাল্লার শটে, কখনো সেটপিস থেকে। কখনো আবার পোস্টের সামনে জটলার মধ্যে থেকে পাওয়া বল দারুণ চতুরতার সাথে জালে পাঠানো। সেটাকে বুদ্ধিদীপ্ত গোল বলেন অনেক। ২০১৯ এএফসি কাপে এমন পাঁচটি সেরা বুদ্ধিদীপ্ত গোলের তালিকা করেছে এএফসি। সেখানে আছে বাংলাদেশের ক্লাব আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের গোল।
২০১৯ সালের ১৭ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের মিনারভা পাঞ্জাবের বিরুদ্ধে ২০ মিনিটে করা জীবনের গোলটি এসেছে সেরা পাঁচে। ১৬ মিনিটে আবাহনী পিছিয়ে পড়েছিল ঘরের মাঠে। চার মিনিট পরই হাইতির বেলফোর্টের বাম দিক থেকে দেয়া পাসে দারুণ ফ্লিকে গোল করেছিলেন জীবন। জীবনের সামনে ভারতীয় ক্লাবের গোলরক্ষক ও একজন ডিফেন্ডার থাকলেও তাদের বোকা বানিয়ে বল ঠেলে দিয়েছিলেন জালে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। আবাহনী দুইবার পিছিয়ে পড়ে ঘরের মাঠে ১ পয়েন্ট পেয়েছিল। অন্য গোলটি করেছিলেন নাইজেরিয়ার সানডে।
জীবনের নামে গোলটি হলেও সুযোগটি তৈরি করে দিতে দারুণ ভূমিকা রেখেছিলেন বেলফোর্টের। ওয়ালি ফয়সালের পাস ধরে ঝড়ের গতিতে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে জীবনকে দিয়েছিলেন বেলফোর্ট। মুহুর্তেই জীবন বল পাঠিয়ে দেন জালে।
সেরা পাঁচে মনোনীত অন্য চার ফুটবলার হলেন- উজবেক ক্লাব এএফসি নাসাফের লাটভিয়ান মিডফিল্ডার পেরেপ্লোটকিনস, ইরাকের এরবিল ক্লাবের আমজাদ রাধি, জর্ডানের আল-ওয়েহদাত ক্লাবের বাহা ফয়সাল ও সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের হাফিজ নূর।
দর্শকরা ২৩ জুলাই পর্যন্ত ভোট প্রদান করে ৫ জনের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করবেন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ