লিঁওকে নিয়ে সতর্ক বার্সেলোনা
১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৯ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ এএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রতিপক্ষ ফ্রান্সের ক্লাব লিঁওকে নিয়ে সতর্ক বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ড্রয়ে চার জয় ও দুই ড্রয়ে ‘বি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ নির্ধারিত হয় ‘এফ’ গ্রুপে রানার্সআপ হওয়া লিঁও।
গ্রুপপর্বে অপরাজিত ফরাসি ক্লাবটিও। তবে জয় মোটে একটি, ড্র পাঁচটি। ওই একটি জয়ই দুশ্চিন্তা বাড়াচ্ছে ভালভার্দের। সেপ্টেম্বরে গ্রুপের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দেয় লিঁও। নভেম্বরে ফিরতি লেগে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে ড্র করে তারা।
অন্যদিকে ইতালির ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের সঙ্গে কঠিন গ্রুপে থাকা বার্সেলোনা চলতি আসরে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করে। এক ম্যাচ হাতে রেখে গ্রুপসেরা হয় কাতালান ক্লাবটি। দল দারুণ ছন্দে থাকলেও লিঁওকে বিপজ্জনক প্রতিপক্ষ মানছেন বার্সার কোচ।
তার কথায়, ‘দলটা গ্রুপসেরা হতে ম্যানচেস্টার সিটিকে শেষ ম্যাচ পর্যন্ত চ্যালেঞ্জ করেছে। আর সিটিকে তাদের মাঠেই হারিয়েছে। এতে বোঝা যায় যে, তাদের বিপক্ষে জেতা কতটা কঠিন। শুধু আমাদের জন্য নয়, যে কোনো দলের জন্য। আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। নিজেদের আরও শানিত এবং প্রতিপক্ষকে নিয়ে আরও বিশ্লেষণ করতে আমাদের দু’মাস সময় আছে।’
১৯ ফেব্রুয়ারি প্রথম লেগে লিঁওর মাঠে খেলবে বার্সেলোনা। পরের মাসে ন্যুক্যাম্পে ফিরতি লেগ।
বিভাগ : খেলা
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ