পলাশে আর্জেন্টিনার ২০০০ এর জবাবে ব্রাজিলের ২২০০ ফুট পতাকা
২০ নভেম্বর ২০২২, ০৮:০১ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনার অংশ হিসেবে নরসিংদীর পলাশে ব্রাজিল সমর্থকরা তৈরি করেছেন ২২ শত ফুট দৈর্ঘ্যের পতাকা। নরসিংদীর পলাশ বাজারের ব্রাজিল সমর্থক যুব সমাজের উদ্যোগে এই পতাকা বানানো হয়েছে। রোববার বিকেলে দুই কিলোমিটার এলাকাজুড়ে এই পতাকা নিয়ে বের করা হয় বিশাল র্যালি।
ব্রাজিল সমর্থক ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষারের নেতৃত্বে ব্রাজিল ভক্তরা র্যালিটি নিয়ে পলাশ বাজার থেকে পলাশ বাসস্ট্যান্ড পর্যন্ত র্যালী প্রদর্শন করে।
এসময় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সজিব, সৈকত, আকরাম, সাবা, সাদ্দাম, শামীম বলেন, তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। দলের প্রতি গভীর ভালবাসা থেকেই তারা এই ২২০০ ফুট লম্বা পতাকা বানিয়েছেন। তাদের আশা এবার নেইমারের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি।
তাদের এই উদ্যোগ ও ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন পলাশের ব্রাজিল ভক্তসহ অন্যান্যরাও। ব্রাজিলের সমর্থকদের শুভ কামনা জানিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরাও।
পৌর মেয়র ব্রাজিল সমর্থক আল মুজাহিদ হোসেন তুষার বলেন, আমি ব্রাজিল সমর্থক। তাই নিজের প্রিয় দলের সমর্থকদের উৎসাহ জানাতে এ র্যালিতে অংশ নিয়েছি। আশা করছি এবারের ট্রফি আমাদের ব্রাজিলের ঘরেই উঠবে।
পতাকা দেখতে আসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার জানান, আমার জানামতে এতো বড় পতাকা পলাশ উপজেলায় আর কেউ এখনো তৈরি করেনি। বিশাল পতাকা প্রদর্শনী ও র্যালি হবে শুনেই দেখতে আসলাম। র্যালীতে সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের শ্লোগান।
গত শুক্রবার বিকেলে পলাশের আর্জেন্টিনার সমর্থকেরা ২০০০ ফুট পতাকা বানিয়ে র্যালী করেছিলেন, জবাবে ব্রাজিল সমর্থকেরা রোববার ২২০০ ফুট পতাকা বানিয়ে এই শো-ডাউন করলো।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা