নরসিংদীতে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরণ
১১ জুন ২০২২, ০৮:০৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
কাউছার মাহমুদ:
"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে এই সমাপনী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত উক্ত টুর্নামেন্ট দুটির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।
প্রতিযোগিতায় বিজয়ী দলদ্বয়সহ অংশগ্রহণকারী দলসমূহকে অভিনন্দন জানিয়ে এবং প্রতিভাবান ক্ষুদে ফুটবলারগণ কর্তৃক প্রদর্শিত ফুটবলশৈলীর প্রশংসা করে সভাপতি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে করোনা পরবর্তী সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণের ক্ষেত্রে বয়সভিত্তিক প্রতিযোগিতাসমূহ মুখ্য ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এ নরসিংদী পৌরসভা দল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এ রায়পুরা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় প্রধান অতিথি বিজয়ী দুই দলের হাতে পুরষ্কার তুলে দেন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ