নেপালে কিরগিজস্তান অলিম্পিক দলকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
২৩ মার্চ ২০২১, ০৮:৫২ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
স্পোর্টস ডেস্ক:
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে কিরগিজস্তান অলিম্পিক দলকে।
ম্যাচের ৪০ মিনিটে কিরগিজদের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ক্রস নিয়েছিলেন সাদ উদ্দিন। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান।
২-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যেতে পারতো বাংলাদেশ। ১৮ মিনিটে অধিনায়ক সোহেল রানার শট বক্সের মধ্যে দাঁড়ানো এক কিরগিজ ডিফেন্ডারের হাত দিয়ে বল ঠেকালেও নেপালি রেফারি তা এড়িয়ে যান।
এরপর দুই দলই গোল করার চেষ্টা করেও সফল হয়নি। দ্বিতীয়ার্ধে দলে বেশ কয়েকটি বদল আনেন বাংলাদেশ কোচ জেমি ডে। ৫৬ মিনিটে তিন খেলোয়াড় বদলান তিনি। মাসুক মিয়া জনিকে তুলে কোচ নামান জামাল ভূঁইয়াকে। বিপলু আহমেদের জায়গায় আসেন রাকিব, হাবিবুর রহমান সোহাগের বদলে মাঠে নামেন রিয়াদুল হাসান।
এরপর আরও দুইটি পরিবর্তন এনেছিলেন জেমি। ৬৫ মিনিটে মেহেদী হাসানকে উঠিয়ে তিনি নামান মানিক মোল্লাকে, ৭২ মিনিটে বিশ্বনাথ ঘোষের বদলি হিসেবে নামেন ইয়াসিন আরাফাত। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের জয়টি আর বড় করতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান (মানিক মোল্লা), রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জনি (জামাল ভূঁইয়া), বিপলু আহমেদ (রাকিব), মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ (ইয়াসিন আরাফাত), হাবিবুর রহমান সোহাগ (রিয়াদুল হাসান), সাদ উদ্দিন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ