আজ রাতে মুখোমুখি হবেন দুই তারকা ফুটবলার মেসি-রোনালদো
০৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ এএম
স্পোর্টস ডেস্ক:
বর্তমান সময়ের সেরা দুই ফুটবলারের কথা উঠলে যে কেউ বলবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এই দুজনকে একসঙ্গে মুখোমুখি দেখা মানেই ভক্তদের জন্য বিশেষ কিছু। দীর্ঘদিন ধরে সময়ের সেরা দুই ফুটবলারের লড়াই দেখেনি বিশ্ব। তবে এবার ফুরোচ্ছে সেই অপেক্ষা। আজই মাঠে দেখা যাবে দুই তারকার লড়াই।
একসময় স্প্যানিশ লা লিগার সুবাদে বহুবার মেসি-রোনালদোর লড়াই উপভোগ করেছে বিশ্ব। মঙ্গলবার রাতে আরো একবার দেখা যাবে দুই মহাতারকার লড়াই। ভেন্যু বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে নামবে জুভেন্টাস। দুই দলের সাক্ষাৎ ছাপিয়ে এখন তা চলে গেছে মেসি-রোনালদোকে একসঙ্গে দেখার আকাঙ্ক্ষায়। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
রিয়াল মাদ্রিদে খেলার সময়ে রোনালদো ও মেসির দ্বৈরথ ঘিরে চড়ত এল ক্লাসিকোর পারদ। ২০১৮ সালে সিআর সেভেন ঠিকানা বদলালে পাল্টে যায় পরিস্থিতি। তখন থেকেই দুই স্প্যানিশ জায়ান্টের লড়াইয়ের জৌলুস কমে গেছে অনেক।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে একই গ্রুপে পরে বার্সেলোনা ও জুভেন্টাস। তখনই নিশ্চিত হয় দুই তারকাকে আবারো মুখোমুখি খেলতে দেখা যাবে। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবেন মেসি ও রোনালদো। প্রথম লেগের খেলায় রন করোনায় আক্রান্ত ছিলেন। ফলে সেসময় দর্শকরা এই দুজনকে একসঙ্গে দেখার আনন্দ থেকে বঞ্চিত হন।
তবে এবারের ম্যাচে দুজনের খেলার সম্ভাবনাই বেশি। বার্সা ও জুভেন্টাস আগেই শেষ ষোলোতে পৌঁছে যাওয়ায় ম্যাচের সব আলো যে এই দুজনের ওপর থাকবে তা বলাই বাহুল্য।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ