বিশ্বকাপ বাছাইও স্থগিত করল আইসিসি
২৬ মার্চ ২০২০, ০৮:৫৬ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থবির হয়ে গেছে জনজীবন। ক্রীড়া বিশ্বেও এর ব্যাপক প্রভাব পড়েছে। এরইমধ্যে স্থগিত হয়ে গেছে অসংখ্য ক্রীড়া আসর। এবার সেই তালিকায় যোগ হলো ক্রিকেট বিশ্বকাপ বাছাইও। বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে বাছাইপর্বের যেসব খেলা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। নতুন সময় ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এই নিয়ে আইসিসি'র সিদ্ধান্তে ৮টি টুর্নামেন্ট স্থগিত করা হলো। এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলা ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের 'ট্রফি ট্যুর'ও পিছিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯১৫ জন আর মারা গেছেন ২১ হাজার ৫৭৭ জন।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা