বাংলাদেশ ও ভারত টেস্টের টিকিট শেষ!
২০ নভেম্বর ২০১৯, ০৪:৫৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে প্রথমবারের মত কোন পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এ সফরে আছে এক ঐতিহাসিক টেস্ট। গোলাপি বলে প্রথমবারের মতো ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় দিবারাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে সৃষ্টি হবে নতুন এ ইতিহাস। দিনরাতের ঐতিহাসিক টেস্টে দর্শকদের টিকিট না পাওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে চারদিনের টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রথম চারদিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তিনি বলেন, ইডেনে ভারত বনাম বাংলাদেশের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমীদের এই আগ্রহ দেখে দারুণ আনন্দ হচ্ছে। সৌরভের এই মন্তব্যের আগেই সিএবি কর্তারা জানিয়ে দিয়েছেন, অনলাইনে টিকিট বিক্রি হওয়ার পরে যে সামান্য টিকিট উদ্বৃত্ত থাকবে, দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই তা কাউন্টারে পাঠাতে চান না তারা। না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ