বিশ্বকাপে বাংলাদেশের বড় বাধা পাকিস্তান
২৭ জুন ২০১৯, ০৬:২০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১২:১২ এএম
স্পোর্টস ডেস্ক:
চলতি বিশ্বকাপে বাংলদেশের আর বাকী দুটি ম্যাচ। গত ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফুঁড়ফুড়ে মেজাজে টাইগাররা। তবে এ যাত্রায় বড় বাধা হতে পারে পাকিস্তান। শেষ চারের দৌড়ে থাকা একমাত্র পাকিস্তানের বিপক্ষেই ম্যাচ বাকি আছে বাংলাদেশের। ভারতের বিপক্ষেও একটি ম্যাচ আছে টাইগারদের। তবে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ের পর পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। নেট রানরেটে বাংলাদেশের ঠিক পেছনে অবস্থান করছে তারা।
বিশ্বকাপের প্রথম পর্বে প্রতিটি দল প্রত্যেকের সঙ্গে একবার করে মোকাবেলা করছে। এ বৈতরণী শেষে সেমির রেসে দুদলের পয়েন্ট সমান হলে উভয়ের মুখোমুখিতে জয় এবং নেট রানরেট দেখা হবে।
মাশরাফিদের বিপক্ষে ম্যাচের আগেই হয়তো সেকেন্ড ফাইনাল নিশ্চিত করে ফেলবে ইন্ডিয়া ফলে সাধারণ দল মাঠে নামাতে পারে তারা । এমনটি হলে জিতে যাবে লাল-সবুজ জার্সিধারীরা।
পাকিস্তান এ বিশ্বকাপে বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ মাত্র একটি জয় পেয়েছে। সেই একটি জয়ই পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় পাক ব্রিগেড।
পাকিস্তানের বাকি দুটি ম্যাচ। প্রত্যেকটিতে জয় পেলে চতুর্থ স্থানের জন্য শক্তিশালী অবস্থানে থাকবে তারা। একটি ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, যারা এখনও কোনো দলকেই হারাতে পারেনি। আফগানদের বিপক্ষে জিততে পারে সরফরাজরা। তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি হয়ে যেতে পারে একটি 'ডু অর ডাই' লড়াই।
২০১৬ টি-টোয়েন্টি ফরম্যাট ও ২০১৮ ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে জয় পায় বাংলাদেশ। অথচ ১৯৯৯-২০১৫ সাল, প্রায় ১৬ বছর পাকিস্তানের বিপক্ষে কোনো জয় পায়নি বেঙ্গল টাইগাররা। এবারে সাকিব, মুশফিকদের জ্বলে উঠা ব্যটিং-বলিং পার্ফমেন্সে কঠিন হলেও বাধা পেরুনো যাবে বলে আশাবাদী টাইগার সমর্থকরা।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ