বেলাবতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১৩ নভেম্বর ২০২২, ১১:৫৯ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
বেলাব প্রতিনিধি:
'ক্রীড়াই বল, ক্রীড়াই শক্তি' এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বারৈচা রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদ ও ধুকুন্দি ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
শনিবার বিকেলে উপজেলার এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক সংগঠন "রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদ" এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফ উদ্দিন খান মোমেন। খেলার উদ্বোধন করেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট।
খেলায় প্রথমে ধুকুন্দি ক্রিকেট একাদশ ১০ ওভারে ১৬০ রান নিয়ে রঙধনু সমাজ কল্যাণ সংসদ একাদশকে ১৬১ রানের টার্গেট দেয়। রঙধনু সমাজ কল্যাণ সংসদ ব্যাটে নেমে ১০ ওভারে ১৬০ রান নিয়ে খেলা ড্র করে। পরে সুপার ওভারে খেলা হয়।এতে রংধনু সমাজ কল্যাণ সংসদ ১ ওভারে ২০ রান নিলে জবাবে ধুকুন্দি ক্রিকেট একাদশ ১ওভারে ১৪ রান নেয়। রঙধনু সমাজ কল্যাণ সংসদ ৬ রানে বিজয় লাভ করেন।
পুরষ্কার বিতরণীতে রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের সভাপতি মোঃ মাহমুদুল হাসান মৃদুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কবির হোসেন, বারৈচা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো কবির আহম্মেদ, রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আঙ্গুর, মোঃ রফিকুল ইসলাম আজাদ সহ সংগঠনের সকল সদস্যরা।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ