বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ প্রিন্সের পদত্যাগ
০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফরে থাকছেন না তিনি। প্রিন্সের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
প্রিন্সকে আর ব্যাটিং কোচের পদে রাখবে না বিসিবি, এমনটা অনুমেয়ই ছিল। তার পরিবর্তে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে এরই মধ্যে ঢাকা পৌঁছে গেছেন জেমি সিডন্স। তবে বিসিবির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাশওয়েল প্রিন্স। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
প্রিন্স গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পান। আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল এই দক্ষিণ আফ্রিকানের। তবে চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা