১০ দিন পর শেষ হচ্ছে সাকিবের উপর আরোপিত আইসিসির নিষেধাজ্ঞা
১৯ অক্টোবর ২০২০, ০৭:৫৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১১ এএম
স্পোর্টস ডেস্ক:
আগামী ২৮ অক্টোবর অর্থাৎ আর মাত্র ১০ দিন পর শেষ হবে সাকিবের উপর আরোপিত আইসিসির নিষেধাজ্ঞা। দেশের মাটিতে চলছে বিসিবি প্রেসিডেন্টস কাপের জমজমাট লাড়াই। এ লাড়াইয়ের পরে মাঠে আসছে নতুন টুর্নামেন্ট কর্পোরেট ক্রিকেট। পাঁচ দলের এই টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা অংশ নেবেন। এই আসর দিয়েই মাঠে ফিরবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
সূচি অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি সময়ে কর্পোরেট লিগ শুরু হবে। জানা গেছে, বিসিবি প্রেসিডেন্টস কাপের চেয়েও বড় পরিসরে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
শ্রীলংকা সফরকে সামনে রেখে গত মাসে দেশে এসেছিলেন সাকিব। সিরিজটি স্থগিত হওয়ায় কয়েকদিন অনুশীলন করে আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন তিনি। সেখানেও নিজেকে ব্যস্ত রাখছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। বিকেএসপিতে কয়েকদিনের নিবিড় অনুশীলন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেও নিজের ফিটনেস ঠিক রাখতে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে দেশে ফিরবেন সাকিব। দেশেই মূল প্রস্তুতি নেবেন তিনি। বিসিবি প্রেসিডেন্টস কাপে বর্তমানে ৪৫ জন ক্রিকেটার খেলছেন। কর্পোরেট লিগে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৭৫ বা ৮০-তে। অবশ্য এখনো টুর্নামেন্টের সূচি বা স্কোয়াড চূড়ান্ত হয়নি।
কর্পোরেট লিগে সাকিবের অংশগ্রহণের বিষয়ে আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দল বাছাই নিয়ে নির্বাচকরা এরই মাঝে প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করে রেখেছেন। কর্পোরেট লিগে সাকিব যে দলে খেলবেন সে দলই যে সবচেয়ে বেশি আলো কেড়ে নেবে, সেটা না বললেও চলে!
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ