শিবপুরে স্ত্রীসহ বাড়িওয়ালা দম্পতি হত্যার ঘটনায় মামলা দায়ের
১৪ সেপ্টেম্বর ২০২০, ০১:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শিবপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত বাড়িওয়ালা তাজুল ইসলামের ছেলে শাহিন মিয়া।
অভিযুক্ত ভাড়াটিয়া বাদল মিয়াকে একমাত্র আসামী করে দায়ের করা মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার দেখানোর পর নরসিংদী সদর হাসাপাতালে চিকিৎসা চলছে বাদল মিয়ার। এদিকে গতরাতেই ময়নাতদন্ত শেষে নিহতদের নিজ গ্রাম শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের কবর স্থানে দফান করা হয় নিহতদের। এর আগে রবিবার ভোরে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামে পারিবারিক কলহের জের ধরে নৃসংশভাবে ছুরিকাঘাতে ভাড়াটিয়া কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪০), বাড়ির মালিক তাজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) কে হত্যা করে বাদল মিয়া।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, গতকাল রাতেই শিবপুর থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। যেহেতু অভিযুক্ত বাদল পুলিশী হেফাজতে রয়েছে তাই দ্রুতই জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও