শিবপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, এক হাজার পিস ইয়াবা উদ্ধার
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শিবপুর থানার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার উত্তর মির্জানগর এলাকার মৃত হাবি মিয়ার ছেলে মোঃ ফারুক ওরফে শিব ফারুক (৪২), আদিয়াবাদ পূর্বপাড়া এলাকার মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (২৫) ও শিবপুর থানার আজকিতলা এলাকার চাঁন মিয়া গাজীর ছেলে সেলিম গাজী (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপ পরিদর্শক তাপস কান্তি রায়, সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় চৈতন্য বাসস্ট্যান্ডস্থ বন্ধু মোটরস এর সামনে থেকে তালিকাভুক্ত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দখল থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী ফারুকের বিরুদ্ধে ইতোপূর্বে ৬টি মাদক মামলা, আসামী সেলিমের বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর