শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কর্তনের অভিযোগ
০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার জয়নগর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে বিল্লাল মিয়া শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ ঘটনাটি তদন্ত করে।
অভিযোগে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিল্লাল মিয়ার ভোগ দখলকৃত জমিতে থাকা ৩০টি লটকন গাছের চারা এবং প্রায় ৫০ টি লেবু গাছ কেটে ফেলে জয়নগর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে মৃত সবদরের ছেলে মহিজুদ্দিন (ওরফে মইক্কা)। খবর পেয়ে বিল্লাল মিয়া গাছ কাটার বিষয়ে মহিজুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি তাকেও বিভিন্নভাবে হুমকী দিয়ে বিতারিত করে দেয়। পরে থানায় গিয়ে মহিজুদ্দিন এর বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ করেন ওই কৃষক। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি জানান, মহিজুদ্দিন এলাকার বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তার বিরুদ্ধে কেউ কিছু বললে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
তার প্রতিবেশী নূর নবী জানান, সে আমার পিতার কবরের উপরে জোরপূর্বক গরুর ঘর নির্মাণ করে এবং আমার সীমানার উপর গাছ লাগিয়ে হয়রানি করেছে। আমরা তার সুষ্ঠু বিচার দাবী করি।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মহিজুদ্দিন এর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর