শিবপুরের গাবতলীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
৩০ জুলাই ২০২০, ০৩:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হায়দার তালুকদার জানান, মোটরসাইকেলের দুই আরোহী নরসিংদী থেকে ভৈরবের দিকে যাওয়ার পথে অন্য একটি যানবাহনকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটির দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুই মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে।
নিহতদের মধ্যে একজনের নাম শরীফ উদ্দিন (২০), পিতা অজ্ঞাত, আখাউড়া, ব্রাহ্মনবাড়িয়া। অপরজনের (২২) পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ দুটি ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর